প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীতে চারটি রেস্তোরাঁকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। সাজিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, মূল্যতালিকা প্রদর্শন ছাড়া খাবার পরিবেশন করায় মহাখালীর ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও অবৈধভাবে খাবার তৈরি করায় খাবার দাবার হোটেলের ব্যবস্থাপক রুহুল আমিনকে ৯০ হাজার টাকা এবং ভেজাল খাবার তৈরি করায় হোটেল আল ইসমাইলের ব্যবস্থাপক আবু বক্করকে ও হোটেল লাকীর ব্যবস্থাপক রাকিব হোসেনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।