জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল থেকে ফেরার পথে সিরাজগঞ্জ শহরে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও পচা ডিম নিক্ষেপ করায় ভ্রাম্যমাণ আদালত এক বখাটেকে দুই মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া গতকাল বৃহস্পতিবার এই দণ্ড দেন। দণ্ড পাওয়া বখাটে শহরের দিয়ারধানগড়া মহল্লার কামরুল ইসলাম (১৯)। সদর থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, কামরুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।