জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছাড়া ওষুধ বিক্রি করায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা সদর থানার দোলখোলা ও টুটপাড়া এলাকায় গতকাল সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনটি প্রতিষ্ঠানের মধ্যে তামিম ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা, মোল্লা ফার্মেসিকে ১০ হাজার ও মুন্না ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেছে।