জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে নাটোরের সিংড়া উপজেলার যমুনা এগ্রো ফুড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোবারক হোসেন। গতকাল বুধবার বিকেলে সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ড পাওয়া ব্যবস্থাপকের নাম অশোক কুমার। এ সময় আদালতের নির্দেশে প্লাস্টিকের এক হাজার বস্তা পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী হাকিম মোবারক হোসেন বলেন, পাটজাত মোড়ক ব্যবস্থাপনা আইনের বিধি লঙ্ঘন করে যমুনা এগ্রো ফুড কোম্পানি পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছিল। এ কারণে অর্থদণ্ড করা হয়েছে।