জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক নাসরিন আক্তার পৃথক এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ইপিজেড থানার আকমল আলী রোডের দই চিড়া সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসি খাবার সংরক্ষণ, নোংরা অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে একই এলাকার রুবেল হোটেলকে ১০ হাজার, জুয়েল হোটেলকে ৫ হাজার ও মালেক শাহ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে পতেঙ্গা এলাকার ক্যাফে সাহারা ও সাথী হোটেলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।