জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল বুধবার চারটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, মীম স্টোরের মালিককে এক হাজার টাকা, নাইচ মেডিসিন কর্নারের মালিককে দুই হাজার টাকা, ভাই ভাই স্টোরের মালিককে তিন হাজার টাকা ও রফিকুলের সারের দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার ও নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল অংশ নেয়। কুড়িগ্রাম অফিস