জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া রক্ত সংগ্রহ ও বিপণন, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে নওগাঁর সাতটি ক্লিনিকের মালিককে ১৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। জরিমানার শিকার ক্লিনিকগুলো হলো প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটাল, উত্তরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রহমানিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাহ নার্সিং হোম, বলাকা ক্লিনিক, একতা ক্লিনিক ও মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের-৫ (র্যা ব) জয়পুরহাট ক্যাম্পের তত্ত্বাবধানে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে উপস্থিত থাকা ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত রহমান বলেন, ক্রমান্বয়ে নওগাঁর সব ক্লিনিকে অভিযান পরিচালনা করা হবে।