জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় গতকাল বিকেলে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) শাফিয়া আক্তার আদালত পরিচালনা করেন। জানা যায়, উপজেলার সফিপুর বাজারে চাল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পাটের বস্তার পরিবর্তে পলিথিনের বস্তা ব্যবহার করছেন। এ ঘটনায় গতকাল ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার, বাবা লোকনাথ স্টোরকে ১০ হাজার ও হাসি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুর প্রতিনিধি