জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল গুড় তৈরির অভিযোগে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের দুই কারখানার মালিককে গত বৃহস্পতিবার রাতে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে র্যাব-৫-এর সদস্যরা গ্রামের কাবিল উদ্দিন (৪৫) ও ফরজ আলী (৩২) নামের দুজনের কারখানায় অভিযান চালায়। সেখান থেকে ভেজাল গুড়, রং, হাইড্রোজ ও গুড় তৈরির নানা রাসায়নিক পণ্য জব্দ করা হয়। এ সময় কারখানার ওই দুই মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত কাবিল উদ্দিনকে ১ লাখ ও ফরজ আলীকে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আবু তাহির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।