জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. নূরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। একই সঙ্গে চাহিত সম্পূর্ণ তথ্য ১০ দিনের মধ্যে অভিযোগকারীকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। উভয় পক্ষের শুনানি শেষে কমিশন বলে, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে জেনেশুনে আপনি তথ্য সরবরাহ না করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আপনার অপরাধ ক্ষমার অযোগ্য।’ গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা কাজী সাইফুদ্দিন গত বছর ১৫ ফেব্রুয়ারি ওই শিক্ষা কর্মকর্তা বরাবর তথ্য চেয়ে আবেদন করেন। বিজ্ঞপ্তি