জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বালু বহনের দায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত মেহেদুল ইসলাম (৩০) নামে এক ট্রাক্টর মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছেন। ওসি মোকসেদ আলী বলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসিম আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল উত্তর শিবপুর এলাকায় অভিযান চালান। এ সময় ট্রাক্টরচালক ও মালিক মেহেদুল ইসলামকে ওই সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের সাজা দেন আদালত।