প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিষিদ্ধ নোটবই বিক্রির দায়ে গত মঙ্গলবার দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুহৃদ সালেহীন এ আদালত পরিচালনা করেন। যাঁদের জরিমানা করা হয় তাঁরা হলেন বালিয়াকান্দি বাজারের স্টুডেন্ট লাইব্রেরির স্বত্বাধিকারী আবদুস সাত্তার ও চায়না লাইব্রেরির স্বত্বাধিকারী শেখ নজরুল ইসলাম। ওই দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি