প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে জাটকা শিকার করার অভিযোগে ছয় জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহম্মেদ জেলেদের অর্থদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা। পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা শিকার করার সময় জেলেদের সুরেশ্বর পয়েন্ট থেকে আটক করা হয়। এ সময় ৫০ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। শরীয়তপুর প্রতিনিধি