জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদ দূষণের অপরাধে ঢাকার আশপাশের এলাকার ২৫টি কারখানাকে ৯০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো মিরপুরের এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডকে ৫ লাখ, আশুলিয়ার তানভীর কনস্ট্রাকশন লিমিটেডকে ৫ লাখ, সাভারের মীর আকতার হোসেন লিমিটেডকে ১২ লাখ, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিংকে ১০ লাখ, নরসিংদীর কালীবাড়ী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডকে ২১ লাখ ৩৫ হাজার, রয়েল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ২ লাখ, কেরানীগঞ্জের ১৪টি অবৈধ ওয়াশিং ডাইং ও ইটভাটাকে ১৭ লাখ টাকা, গাজীপুরের এ এ পাওয়ার জেনারেশনকে ৫ লাখ ২৫ হাজার, মেঘনা নিট কম্পোজিট লিমিটেডকে ১০ লাখ ৬৪ হাজার টাকা।
বিজ্ঞপ্তি৷