প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুরের ইউএনও আলীমুন রাজীব এ কারাদণ্ড দেন। উপজেলার গালা ইউনিয়নের বিনোটিয়া ফকিরপাড়া ঘাটের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা শাহজাদপুরের খারুয়া জংলা গ্রামের নুর উদ্দিনকে (৩৩) এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোকছেদ আলী মোল্লাকে (৫০) দুই বছর, পাবনা জেলার ফরিদপুরের দিঘুলিয়া গ্রামের মহসিন আলী (২০) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের আনসার আলীকে (২২) এক মাস করে কারাদণ্ড দেন আদালত। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।