জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দামে সার বিক্রি করায় গতকাল বুধবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মজনু মিয়া নামের এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মজনু মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা বাজারের সাব-ডিলার। ইউএনও মামুনুর রশিদ আদালত পরিচালনা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে মজনু মিয়ার দোকানে যান ইউএনও। তিনি বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পান। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন।