জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদক সেবনের অভিযোগে দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মদ ইব্রাহীম অভিযান চালিয়ে তাঁদের আটক করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আবু তাহের (৩০) ও চিতুলিয়া গ্রামের শাহজাহান আলী (৫৫)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত শাহজাহান আলী জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।