জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার মাদক সেবনের দায়ে দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ২০০০ টাকা করে জরিমানা ও চুরির দায়ে দুজনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় দেন। থানার ওসি আমিরুল ইসলাম বলেন, মাদক সেবনের সময় শহরের চিনি মসজিদ এলাকার মিঠু, চিরিরবন্দর আলোকদিহি এলাকার শাহ আলমকে পুলিশ আটক করে। এ ছাড়া চুরির সময় শহরের বাঁশবাড়ির নাদিম ও একই এলাকার শাহিদকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আদালত তাঁদের ওই কারাদণ্ড ও জরিমানা করেন।