প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় চার মাদকসেবীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার কুটিবাড়ী গ্রামের বাবলু চন্দ্র রায়, সুশান্ত চন্দ্র রায়, বিধু চন্দ্র রায় ও স্বরেণ চন্দ্র রায় তাঁদের নিজ এলাকায় বসে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই হাজার টাকা করে জরিমানা করেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি