জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার তিন মাদকসেবীর প্রত্যেককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম এ রায় দেন। ওসি আমিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শহরের চাঁদনগর এলাকার ওমর আলীর ছেলে মিজানুর রহমান (৩২), হাজারীহাট বসুনিয়াপাড়ার ছবির উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৫) ও নিয়ামতপুর ডাঙ্গাপাড়ার মনির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৫)। পরে তাঁদের ওই জরিমানা করা হয়।