জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা ধুলদী জয়পুর গ্রামের দুটি ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী হাকিম মো. আরিফুল হক ও নির্বাহী হাকিম মো. কাওছার হোসেন এই আদালত পরিচালনা করেন। নির্বাহী হাকিম মো. আরিফুল হক প্রথম আলোকে জানান, ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে সুলতানপুরের এনআরডি ইটভাটার মালিক মেহেদী সহিদুজ্জামান মিয়া ও নিমতলা ধুলদী জয়পুরের এবিসি ইটভাটার মালিক নৃপেন্দ্র নাথ সরকারকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।