জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করায় গতকাল বৃহস্পতিবার এক ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া পাঁচজন মাদকসেবীকে জরিমানা করা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মাংস ব্যবসায়ী আব্দুল কদ্দুস গতকাল একটি রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন পুলিশ নিয়ে তাঁকে আটক করে ইউএনও জাহাঙ্গীর আলমকে খবর দেন। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কদ্দুসকে আট হাজার টাকা জরিমানা করেন। এদিকে বুধবার আতাইকুলা থানার পুলিশ রঘুনাথপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সড়ক এলাকা থেকে পাঁচজন মাদকসেবীকে আটক করে। পরে আদালত তাঁদের প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করেন।