প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে নগরের কোতোয়ালি থানার সিরাজদ্দৌলা রোডে অবস্থিত দত্ত সুইটস, চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাঁশখালী হোটেল ও আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় আল্লাহর দান ঝালবিতান ও ফেরদৌস আলমের ঝালবিতানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।