জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) একটি দল গতকাল সোমবার ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে ২ হাজার ৫০০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ পাঁচ ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসায়ীরা হলেন মো. সাইদুর, মো. শামিম, মো. রাসেল ও কার্তিক বিশ্বাস। বেলা তিনটার দিকে উদ্ধার করা কারেন্ট জালগুলো ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তার ফাঁকা জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। র্যা ব-৮-এর অধিনায়ক রইসউদ্দিন বলেন, জালগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা।