জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে মহাসড়কের আশেকপুরে শহর বাইপাস এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যা ব ও পুলিশ সহায়তা করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া ট্রাক-পিকআপে যাত্রী পরিবহন ও বাসে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে যানবাহনের চালকদের কাছ থেকে ১৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।