জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা ইলিশ ধরার দায়ে গতকাল শুক্রবার ফরিদপুরের চরভদ্রাসনে দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন নতুন উপজেলার ডাঙ্গী গ্রামের বাসার বিশ্বাস (৫৫) ও একই গ্রামের শেখর বিশ্বাস (৩৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও চরভদ্রাসনের ইউএনও মাহবুব হাসান

ফরিদপুর অফিস।