প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্যতালিকা না থাকার কারণে চট্টগ্রাম নগরের ফকিরহাট এলাকায় দুটি রেস্তোরাঁকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী ও তাহমিনা আক্তার। আদালত মেসার্স ফুড রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা এবং হোটেল নুর-এ-আজমীরকে তিন হাজার টাকা জরিমানা করেন। একই আদালত নগরের সিআরবি এলাকায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় নয়জন সিএনজি অটোরিকশার চালককে মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন।