প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে ছেলে ও মেয়ের দুই অভিভাবককে জরিমানা করেছেন। উপজেলার তালোড়া ইউনিয়নে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, তালোড়া ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় এক শিশুর (১৪) সঙ্গে কাহালুরের এক তরুণের (২০) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও শাহেদ পারভেজ পুলিশ নিয়ে বিয়ের আসরে যাওয়ার আগেই ওই তরুণ ও মেয়ের বাবা পালিয়ে যান। এ সময় পুলিশ মেয়ের চাচা ও ছেলের বাবাকে আটক করে। পরে তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি