জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে দুই আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার কচুয়া সড়কে ভাই ভাই আইসক্রিম কারখানায় ও প্রতিমা বংকী এলাকায় পিপাসা আইসক্রিম কারখানায় মানহীন পণ্য ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় ওই দুই কারখানার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। ভাই ভাই আইসক্রিম কারখানার মালিক হাবিবুর রহমানকে ১০ হাজার ও পিপাসা আইসক্রিম কারখানার মালিক আবদুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।