জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার মিছকাপাড়া গ্রামে নকল প্রসাধনসামগ্রী প্রস্তুত করে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাকা অনাদায়ে প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড দেন। জেলা নির্বাহী হাকিম মো. মহিনুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে মিছকাপাড়া গ্রামের প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানটির কারখানায় বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামে সাবান, ডিটারজেন্ট, টুথ পাউডার, লবণ, নারকেল তেলসহ প্রায় ১০টি নকল পণ্য তৈরির প্রমাণ পান আদালত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে দণ্ড দেওয়া হয়।