জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল করার অপরাধে মাদারীপুরে ২৩টি নছিমন, করিমন ও ইজিবাইকের চালকের কাছ থেকে প্রায় আট হাজার টাকা জরিমানা আদায় ও তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে মাদারীপুরের নির্বাহী হাকিম পারভেজ চৌধুরী এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, মহাসড়কের কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড়, মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ও রাজৈর উপজেলার সমাদ্দারহাট বাসস্ট্যান্ডে চালকদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। তাঁদের বিরুদ্ধে ২৩টি মামলাও করা হয়েছে।