জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাহেড্যা গ্রামে অবস্থিত হাওলাদার ব্রিকফিল্ড নামে একটি ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ইটভাটাটি নিবন্ধন ছাড়া অবৈধভাবে চালানো হচ্ছিল। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম কামরুল হাসান সোহেল গতকাল বুধবার দুপুরে ওই ইটভাটার মালিক কালু হাওলাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ইটভাটাটি ১৫ দিনের মধ্যে নিবন্ধন করা না হলে বন্ধ করে দেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয়।