জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নয় ব্যবসায়ীকে কম্পিউটার ও মেমোরি কার্ডসহ গত মঙ্গলবার গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন জানান, গত মঙ্গলবার রাতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে র্যাব। পরে কপিরাইট আইনে দোষী সাব্যস্ত করে তাঁদের সবাইকে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।