জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েকটি ওষুধের দোকান ও হোটেলকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ ও অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে গতকাল এই জরিমানা করা হয়। রাজধানীর আরামবাগ ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মা, রাস হেলথ কেয়ার এবং রাস ডিপার্টমেন্টাল স্টোরকে অতিরিক্ত দামে ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য জরিমানা করা হয়। আরামবাগ এলাকার কিংস রেস্তোরাঁ এবং মতিঝিল এলাকার ক্যাফে মাওলা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিতরণ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।