জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামে জুয়া খেলার দায়ে সাত ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। চরভদ্রাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস জানান, রোববার রাত ১২টার দিকে জুয়া খেলার সময় মৌলভীরচর বাজারের একটি ঘর থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ওই দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ ওই রায় দেন।