জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার গোমতী নদী ও বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গতকাল বুধবার নয়টি ট্রাক্টরকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সদর উপজেলা এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় ১১ জন অটোরিকশাচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মাহমুদ আকন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।