জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির অপরাধে ২০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সদরে গত রোববার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল কাদের বলেন, জব্দ করা পলিথিন উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে।