জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভুয়া ডিগ্রিধারী এক দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গত শনিবার এই জরিমানা করেন। আদালত সূত্র জানায়, এম এ মোতালেব নওয়াপাড়ায় আধুনিক ওরাল অ্যান্ড ডেন্টাল কিউর ক্লিনিক খুলে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।