জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল রোববার এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পাঁচটি রোগনির্ণয়কেন্দ্র ও ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত সূত্র জানায়, দুপুরে নির্বাহী হাকিম সত্যজিৎ রায় দাস, শামীম আল-ইমরান ও স্নিগ্ধা তালুকদার, সিভিল সার্জন সারোয়ার হুসাইন খান ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত শহরের চিকিৎসাকেন্দ্র বটতলা মোড়ে অভিযান চালিয়ে শিখা প্যাথলজিক্যাল ক্লিনিক, হাজী প্যাথলজি, মেডিনোভা ক্লিনিক, মেডিপ্যাড ক্লিনিক ও আল শাফী ক্লিনিককে ওই জরিমানা করা হয়।