জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চিকিৎসক না হয়েও চিকিৎসক পদবি ব্যবহার করে রোগী দেখার দায়ে দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুবর্ণা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সিটি মেডিকেল হলে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত চিকিৎসক না হয়েও চিকিৎসক পদবি ব্যবহার করে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়ার দায়ে সিটি মেডিকেল হলের মালিক ইকবাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মহিপালে ‘মহিপাল মেডিকেল সেন্টার’-এ অভিযান চালান।