জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে নগরের জিইসি মোড়ের দুটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এই আদালত পরিচালনা করেন।জরিমানা করা রেস্তোরাঁ দুটি হলো জিইসি মোড়ের আল-আরাফাত ফাস্ট ফুড ও বাঁশমতি রেস্টুরেন্ট। রেস্তোরাঁ দুটিকে ৩০ হাজার টাকা করে জমিরানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাদের জরিমানা করা হয়। অভিযানে র্যাব সহযোগিতা করে।