জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের পৌর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রহিমা ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ওই অভিযান পরিচালনা করেন। আদালত রহিমা ফার্মেসি থেকে ২৫০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ক্যাপসুল, ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেন।