জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোরকঘাটা বাজারের মুদি ব্যবসায়ী নুরুল আলমকে দুই হাজার ৫০০ টাকা, বাদল পালকে দুই হাজার ৫০০ টাকা, আরিফুল ইসলামকে এক হাজার টাকা ও আবুল কালামকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর রোপম কান্তি পালসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।