জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত মিষ্টির দোকান বনলতাকে ৭৫ হাজার টাকা এবং বনফুলকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবদীন এ আদালত পরিচালনা করেন। আদালত বনলতার অন্তত ৪০ কেজি পচা-বাসি মিষ্টি ধ্বংস করেন। বায়েজিদ বোস্তামী সড়ক ও খাড়া রোডে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস পৃথক অভিযানে হালিশহরের ফইল্যাতলী বাজারের দুটি দোকানের মাছে ফরমালিনের উপস্থিতি পান। ফলে ওই দুই দোকান থেকে ১৫ কেজি লইট্যা মাছ এবং ১৫ কেজি সুরমা মাছ ধ্বংসের নির্দেশ দেন।