জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে গুলশান-২ নম্বরের প্রিমিয়ার সুইটস ও স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা করে, গুলশান প্লাজা রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা, আল মদিনা ফার্মেসি ও আলী বাবা সুইটসকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।