জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রয় ও বিতরণ এবং ফরমালিন ব্যবহার করায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ গতকাল রোববার জুরাইন ও খিলগাঁও এলাকায় বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান৷ বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুরাইনে আজিজিয়া মিষ্টান্ন ভান্ডার, শামসুদ্দিন মিষ্টান্ন ভান্ডার, ভিআইপি বেকারি ও খিলগাঁয়ে এক ফলের দোকানকে জরিমানা করা হয়৷