প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে গতকাল বুধবার নয়জন আবাসিক গ্রাহককে প্রায় ১৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করে মামলা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত৷ শাস্তি পাওয়া গ্রাহকেরা হলেন: নগরের কলমেশ্বর এলাকার আনিসুর রহমান, সুরুজ মিয়া ও মো. আক্কাস আলী, কুনিয়া এলাকার মো. জাবেদ আলী মৃধা, রাবেয়া খাতুন ও রফিকুল ইসলাম, খাইলকুর এলাকার সাহিদা বেগম ও নাজমা পারভীন এবং ছয়দানা এলাকার মো. লেহাজ উদ্দিন৷ নির্বাহী হাকিম আফরোজা আক্তার রেবা আদালত পরিচালনা করেন৷ এ সময় পল্লী বিদ্যুতের ডিজিএম (টেকনিক্যাল) মো. খালেদুল ইসলামসহ বিদ্যুৎ কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন৷ গাজীপুর প্রতিনিধি