প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় গাঁজা বিক্রেতা তিন নারী ও এক মাদকসেবীকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের ওই জরিমানা করেন৷ তাঁরা হলেন উপজেলার মাগুরা গ্রামের অমল বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস (৪৫), শ্যামল কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী সুভদ্রা বিশ্বাস, সুবল বিশ্বাসের স্ত্রী ময়না বিশ্বাস (৬৫) ও মাদকসেবী সৌরভ হোসেন (৩৫)৷
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা