জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া এবং ত্রুটিপূর্ণ ইটিপি দিয়ে কারখানা পরিচালনা করার অপরাধে গাজীপুরের পাঁচটি ডাইং কারখানাকে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে গতকাল মঙ্গলবার শুনানি শেষে এই জরিমানা করা হয়৷ কারখানাগুলোর মধ্যে কাসিমপুরের মাল্টিফ্যাবস লিমিটেডকে ২০ লাখ টাকা, মিতালী ফ্যাশনস লিমিটেডকে ১৬ লাখ টাকা, কটন ক্লাব (বিডি) লিমিটেডকে পাঁচ লাখ টাকা, জারা নিট কম্পোজিট লিমিটেডকে পাঁচ লাখ টাকা এবং হেমা সিনটেক্স লিমিটেডকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়৷ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি পরিচালনা করেন৷ বিজ্ঞপ্তি৷