প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রোববার রাজধানীতে ১৩টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে। হাজারীবাগ, জিগাতলা, ধানমন্ডি, রামপুরা, বনশ্রী, মালিবাগ, বেইলি রোড ও মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের চারটি দল। ধানমন্ডির স্টার হোটেল অ্যান্ড কাবাবকে এক লাখ, জিগাতলার সুনামি রেস্টুরেন্টকে ৫০ হাজার, কলাবাগান এলাকায় মামা হালিমকে ৩০ হাজার, সাতমসজিদ এলাকায় কড়াই গোস্ত রেস্তোরাঁ ৫০ হাজার, বেইলি রোডের ফখরুদ্দীন ফুডসকে ৫০ হাজার, মগবাজারের আলাউদ্দিন সুইটকে ৫০ হাজার ও রামপুরার নিউ মেলা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক